পরিকল্পিত সিঙ্গাপুর শহর
Published
এক কোটি মানুষের বাস, সারা বিশ্বে এমন এমন শহর রয়েছে অন্তত ২০ টি।
হাঙ্গেরি কিংবা তিউনিশার মতো অনেক দেশই আছে যেগুলোর পুরো জনসংখ্যা এক কোটির কম।
ধারনা করা হয় এই শতক শেষে সারা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই বাস করবে বিভিন্ন শহরে।
কিন্তু এই যে বৃদ্ধি সেটি কি টেকসই হবে? সিঙ্গাপুরকে দেখা হয় একটি সফল শহুরে উন্নয়নের মডেল হিসেবে।
এই শহরটি, যেটি একই সাথে একটি দেশও বটে, তা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর একটি হলেও খুবই পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এর প্রতিটি ধাপ।
সিঙ্গাপুর কি দ্রুত গড়ে ওঠা এশিয়ার অন্য শহরগুলোর জন্য একটি মডেল হতে পারে?
বিবিসির সারানজিত লেইল দেখতে চেষ্টা করেছেন সেটাই।
তার পাঠানো প্রতিবেদন পরিবেশন করছেন রাসেল মাহমুদ।