বিবিসির সাথে গান-গল্প

Published

এবারের অতিথি কলকাতার রক ব্যান্ড লক্ষ্ণীছাঁড়ার ভোকালিস্ট ও ড্রামার গৌরব চট্টপাধ্যায়।

বাবা গৌতম চট্টপাধ্যায় যিনি মহীনের ঘোড়াগুলির গায়ক তার অনুপ্রেরণায় গৌতম গান শুরু করেন। তাদের ব্যান্ডের প্রথম গানও প্রকাশ হয় মহীনের ঘোড়াগুলি সম্পাদিত এলবামে।

গৌতম জানালেন, বেশ সাড়া পেয়েছেন তারা রক গান করে।কলকাতার তরুণরা এখন সর্বত্র রক গান শুনছে বলে জানালেন।

তিনি নিজ ব্যান্ডে বাজানো ও গাওয়ার পাশা পাশি একক কম্পোজিশন ও সঙ্গীত পরিচালনা করছেন।নিজেকে রক মিউজিশিয়ান নয়, বরং শুধু মিউজিশিয়ান হিসেবেই ভাবতে বেশি পছন্দ করেন এবং রক ধারার বাইরে আরো অন্যান্য ধারায় ও গান করতে চান।

বিবিসি’র সাথে গান-গল্প উপস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর রনি।