বাংলাদেশে রাজনীতি আবার উত্তপ্ত
Published
বাংলাদেশে তত্তাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনীতিতে উত্তাপ বাড়ছে৻
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ আদালতের রায়ের পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখার কোন সুযোগ নেই।
আবার প্রধান বিরোধী দল বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না।
অনেক বিশ্লেষক বলছেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পক্ষে-বিপক্ষে পুরোনা বিতর্ক আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে বলে দৃশ্যত মনে হচ্ছে৻
তাহলে বাংলাদেশের রাজনীতি কি আবার সংকটের দিকে এগুচ্ছে?
বিবিসি বাংলার আকবর হোসেনের প্রতিবেদন৻