নগরবাসীরা কতোটা স্বাস্থ্য সেবা পাচ্ছেন?

Published

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস৻ এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে নগরজীবনে স্বাস্থ্যসেবা৻ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত নাজুক৻

আগামী ৩০ বছরে বিশ্বে ৬০ শতাংশ মানুষই বাস করবে শহরে যারা নানা ধরণের স্বাস্থ্য সমস্যায় ভুগবে বলে ধারণা কর হচ্ছে৻

তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হবে শহরের বস্তিবাসী ও নিম্ন আয়ের লোকজন৻

বাংলাদেশে নগরবাসীরা কতোটা স্বাস্থ্য সেবা পাচ্ছেন? বিবিসি বাংলার মিজানুর রহমান খান এনিয়ে কথা বলেছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণস্বাস্থ্য হাসপাতালের প্রধান জাফরুল্লাহ চৌধুরীর সাথে৻