লাইভ কাভারেজ: বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

চট্টগ্রামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচের লাইভ কাভারেজ

সরাসরি কভারেজ

  1. আপনাদের ধন্যবাদ, আর এরই সঙ্গে শেষ হচ্ছে বিবিসি বাংলার এই লাইভ রিপোর্টিং। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এর পর থেকে এই পেজটি আর আপডেট করা হবে না। তবে খেলাধুলার তরতাজা খবর আপনারা নিয়মিতই পাবেন বিবিসি বাংলার ওয়েবসাইটে: www.bbcbangla.com

  2. হেরে গেল টাইগাররা, চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওডিআইতে সফরকারী ইংল্যান্ড চার উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে।

  3. মন্তব্য করুন:

    ক্যাচ ফেলে দিলেন ইমরুল কায়েস। শেষ মুহূর্তের এই ফিল্ডিং কী বাংলাদেশের পরাজয় ডেকে আনছে?

  4. পড়ে গেল মঈন আলীর উইকেট, মাশরাফির বলে মাহমুদুল্লাহর হাতে আউটি মঈন আলী।

  5. বাটলার বধ, মাশরাফির হাতে পড়লো বাটলারের জরুরি উইকেট। একটু আগে যারা স্টেডিয়াম ছাড়থে শুরু করেছিলেন তাদরে ফিরতে দেখা যাচ্ছে।

  6. দোয়া চাইছেন ম্যাশ, চট্টগ্রামের পথে তাসকিনের সাথে। আজকের কঠিন খেলার জন্য আগে থেকেই দোয়া চাইছেন বাংলাদেশের ওডিআই স্কিপার।

  7. বেন ডাকেট আউট!

    মুশফিকের হাতে ধরা পড়লেন ডাকেট (৬৩)

  8. তামিম ইকবাল, লাঞ্চের ফাঁকে প্রিয় তারকা তামিম ইকবালের স্কেচ আঁকলেন ফ্যান।

  9. আউট হলেন বেয়ারস্টো, বহু প্রতিক্ষিত এবং জরুরি একটি উইকেট সংগ্রহ করলেন শফিউল ইসলাম। ইংল্যান্ড ১৭২/৩

  10. ডাকেটের অর্ধ শতক, বেন ডাকেট তার দ্বিতীয় ওডিআই অর্ধ শতক করলেন।

  11. বিবিসির সাইমন হিউজ:, বাংলাদেশের সিমারদের চমাৎকার চাপের ফল হচ্ছে বিলিংস-এর উইকেট। ১৪০ রান এই পথের অর্ধেক। ... ইংল্যান্ডের জন্য বিষয়টা বেশ শক্ত হবে।

    সাইমন হিউজ
  12. বিলিংস আউট!, মোসাদ্দেক হোসেনের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়লেন স্যাম বিলিংস (৬২)। জেমস ভিন্স-স্যাম বিলিংসের উদ্বোধনী জুটি ভেঙে দিতে পারলেও এখনও বিপদের পথে হাঁটছে বাংলাদেশ। প্রথম ওভারেই ভিন্সকে (৩২) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেছেন নাসির হোসেন।

    রান আউট থেকে বাঁচারা চেষ্টা করছেন জেমস ভিন্স
    ছবির ক্যাপশান, রান আউট থেকে বাঁচারা চেষ্টা করছেন জেমস ভিন্স
  13. উত্তেজনা যখন তুঙ্গে, ইংল্যান্ডের স্যাম বিলিংস-এর সাথে বাংলাদেশের স্কিপার মাশরাফি বিন মর্তুজার ধাক্কা লাগার পর সম্ভাব্য ঝগড়া থামাতে চেষ্টা করছেন একজন আম্পায়ার।

    ইংল্যান্ডের স্যাম বিলিংস-এর সাথে বাংলাদেশের স্কিপার মাশরাফি বিন মর্তুজার ধাক্কা লাগার পর সম্ভাব্য ঝগড়া থামাতে চেষ্টা করছেন একজন আম্পায়ার।
  14. ভিন্স আউট!, বোলিং লাইন-আপে পরিবর্তনের সুফল পাচ্ছে বাংলাদেশ। ৪র্থ ডেলিভারিতেই জিম ভিন্সকে ধরাশায়ী করলেন নাসির হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের ব্যটিং বেশ হিসেবি।

  15. জয়-পরাজয়ের লড়াই, ইংল্যান্ডের স্যাম বিলিংস লড়ছেন বাংলাদেশের বিরুদ্ধে

    স্যাম বিলিংস
  16. মন্তব্য:, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ

  17. শুরু হলো ইংল্যান্ডের ব্যটিং, বিলিংস এবং ভিন্স মাঠে। লক্ষ্য ২৭৮ রান।

  18. ইংল্যান্ডের দুর্ভাবনা, তৃতীয় একজন স্পিনারের অভাবে কি ইংল্যান্ডকে চরম মূল্য দিতে হবে? মইন এবং রশীদের জুটি ২০ ওভারে ৮৫ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট। অন্যদিকে ফাস্ট বোলার ওকস্, বল, প্লাঙ্কেট এবং স্টোকস্ মিলে ২০ ওভারে ১৮৫ রান দিয়েছেন মাত্র ১টি উইকেট।

    চট্টগ্রাম
  19. আরো মন্তব্য:, ২৭৭ খুবই ভাল স্কোর। ১৯৯২/৯৩ সালে ব্রায়ান লারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার প্রথম টেস্টে এই রান তুলেছিলেন....

  20. মন্তব্য, ইংল্যান্ডের ছিল অ্যটিচুড, বাংলাদেশের ছিল গাটস্‌, খেলা এখনও ৫০ ওভার বাকি আছে