রোববার সারা দিন যা যা ঘটেছে:
- বাংলাদেশে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
- বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার।
- বিতর্কিত কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক।
- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সাতটি জেলায় প্রায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার।
- জলবায়ু সম্মেলনের চুক্তির খসড়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় খসড়াটি অনুমোদন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- পোশাক কারখানার শ্রমিকদের জন্য 'ন্যায্য ও যৌক্তিক' মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
- বাংলাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে সোমবার।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো অন্তত দু'জন প্রাণ হারিয়েছেন।
- কক্সবাজারের টেকনাফে বিদেশে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ আটজন জিম্মিকে উদ্ধার করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী।
- হরমুজ প্রণালির কাছে আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।