মাসুম রেজা
Published
নাটকের সঙ্গে মাসুম রেজার সম্পর্ক কৈশোরে, কুষ্টিয়া শহরে, নাটকের দল বোধন – এর মাধ্যমে৻

এরপর পরিচয় নাট্যকার সেলিম আল দীনের লেখার সঙ্গে৻
মাসুম রেজা বলেন, একরকম তাঁকে অনুসরণ করেই নাট্যকার হওয়ার সিদ্ধান্ত নেওয়া৻
মাসুম রেজার লেখা ঊল্লেখযোগ্য মঞ্চ নাটকের মধ্যে রয়েছে বিরসা কাব্য, নিত্যপূরাণ, আরজ চরিতামৃত, জল বালিকা, শামুকবাস৻
টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে তার লেখা রঙের মানুষ এবং ভবের হাট৻
মোল্লা বাড়ির বউ চলচ্চিত্রের চিত্রনাট্যকার তিনি৻
এবার ফেব্রুয়ারিতে প্রকাশিত হচ্ছে মাসুম রেজার দুটো উপন্যাস৻
বিবিসি বাংলার নবনীতা চৌধুরীর সঙ্গে তিনি কথা বলেছেন বিভিন্ন মাধ্যমে নাটক লেখার অভিজ্ঞতা আর সাহিত্যের বিভিন্ন ধারায় লেখবার ধারার ভিন্নতা নিয়ে৻








